অকর্ম

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ম্ম
রোমান : okormo
আইএএসটি : akarma
আইপিএ : ɔkɔrmo
উচ্চারণ : অকর্-মো
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : কৃ
বিশ্লেষণ : অ + ক + র্ + ম

বিশেষ্য

১.
অপকর্ম; অকার্য; অকাজ; গর্হিত কাজ; কুকার্য; কুকাজ; অপকর্ম; অপ্রশস্ত কর্ম; দুষ্কৃত; অবৈধ কর্ম।
২.
কর্মাভাব; কর্মের অভাব; অক্রিয়া; নিষ্ক্রিয়তা; ক্রিয়াহীনতা; অবিহিতব্যাপার।
৩.
কর্মাকরণ; হীনকর্ম; দ্যূতাদি (একের কথা অন্যকে বিক্রি করা)– মহাভারত)।
৪.
[গীতা] কর্মাকরণ; কর্মের অকরণ; কর্মরাহিত্য; কর্মসন্ন্যাস; কর্মত্যাগ বা বিসর্জ্জন।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ + কর্ম্মন্ (√ কৃ + মন্)। কথ্য অকম্মো।

প্রয়োগ

বিশেষ্য

  1. ১.
    অপকর্ম – সম ধর্ম্মাধর্ম্ম, সম কর্ম্মাকর্ম্ম, শত্রুমিত্র সমতুল। – ভারতচন্দ্র রায়গুণাকর
  2. ২.
    কর্মত্যাগ – জীবন্মুক্ত সন্ন্যাসীর কর্ম্মও নাই অকর্ম্ম ও নাই।