অকর্মক
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ম্মক (অপ্রমিত)
রোমান : okormok
আইএএসটি : akarmaka
আইপিএ : ɔkɔrmok
উচ্চারণ : অ-কর্-মোক
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + ক
সংজ্ঞা
(ব্যাকরণ)
যে ক্রিয়াপদের কর্মপদ থাকে না; কর্মপদহীন; Intransitive (অকর্মক ক্রিয়া—যাওয়া, মরা ইত্যাদি)।
বিশেষণ
১.
যার কর্ম নাই; কর্মহীন; কর্মশূন্য; যে কর্ম করছে না; কর্মরহিত; বেকার।
২.
কার্যরহিত; নির্ব্যাপার।
৩.
কর্মে অনুপযুক্ত।
ব্যুৎপত্তি
সংস্কৃত অকর্মন্ + ক; ন = অ (নাই) কর্ম্মন্ (কর্ম্ম) যার + ক; নঞ্ বহুব্রীহি সমাসান্ত ক (কপ্); স্ত্রী. অকর্মিকা।