এযাবৎ প্রকাশিত ৪২টি ভুক্তি হতে আপনার প্রয়োজনীয় শব্দটি খুঁজে নিন; প্রতিনিয়ত নতুন শব্দ ভুক্তি করার লক্ষ্যে আমাদের কর্মীগণ নিরলস কাজ করছেন।

শব্দ খুঁজুন...
সব দেখুন

বৈশিষ্ট্যসমূহ

  1. ১.বাংলা ও বঙ্গীয় ভাষা সমূহের সর্ববৃহৎ অভিধান।
  2. ২.যথাসম্ভব সকল ভুক্তির উৎস ভাষার নির্দেশ।
  3. ৩.শব্দসমূহের উৎস নির্দেশ করে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশী, বিদেশী ও মিশ্র শ্রেণীতে বিভাজন।
  4. ৪.প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শব্দসমূহের প্রথম লেখ্য প্রয়োগ ও অর্থের বিবর্তন নির্দেশ।
  5. ৫.প্রয়োজনীয় ক্ষেত্রে প্রবাদ, প্রবচন, ব্যক্তিনাম, স্থাননাম, গ্রন্থনাম, পৌরাণিক, কৌরাণিক ইত্যাদি প্রকরণ নির্দেশ।
  6. ৬.ব্যুৎপত্তি নির্দেশ— এক্ষেত্র জ্ঞানেন্দ্রমোহন দাশ ও হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনাকে প্রাধান্য দেওয়া হলেও অন্যান্য সূত্রকেও বিবেচনা করা হয়েছে।
  7. ৭.বানানের ক্ষেত্রে প্রমিত, চলিত, প্রাচীন, মধ্য বাংলা, অপ্রচলিত, আঞ্চলিক, কথ্য ও বর্জিত নির্দেশ।
  8. ৮.সর্বোচ্চ সংখ্যক প্রয়োগ বাক্যের সংযোজন— সম্ভাব্য ক্ষেত্রে গ্রন্থ ও পত্র-পত্রিকা, লেখক ও প্রয়োগের সাল উল্লেখ করা হয়েছে।
  9. ৯.আত্তীকৃত আধুনিক শব্দসমূহ ও তাদের বিবর্তিত অর্থ সংযোজন করা হয়েছে।
  10. ১০.অচল-প্রচল বিবেচনা না করে সাহিত্যে ব্যবহৃত সকল শব্দকে শব্দকোষে স্থান দেওয়া হয়েছে, যাতে পুরোনো সাহিত্যের পাঠকদের ও সাহিত্যের শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়।
  11. ১১.অল্প প্রচল হলেও ধর্ম সম্পর্কিত প্রচুর আরবি, পালি, ফারসি ও সংস্কৃত শব্দকে ভুক্তি করা হয়েছে।
  12. ১২.আধুনিক বিজ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত অধিক সংখ্যক পারিভাষিক শব্দ সংযোজন করা হয়েছে এবং বাংলা পরিভাষাও যুক্ত করা হয়েছে।
  13. ১৩.অধিক সংখ্যক দাপ্তরিক পারিভাষিক শব্দকে ভুক্তি করা হয়েছে।
মোট ভুক্তি৪২টি
অ৪০টি
আ১টি
ই১টি
প্রমিত১৬টি
চলিত৩টি
প্রাচীন বাংলা৭টি
মধ্য বাংলা২টি
আঞ্চলিক৫টি
কথ্য১টি
অপ্রচলিত৮টি
আরবি১টি
ইংরেজি১টি
বাংলা৮টি
ব্রজবুলি৪টি
সংস্কৃত১৯টি
তৎসম৫টি
তদ্ভব১৩টি
দেশী১২টি
বিদেশী৫টি
মিশ্র১টি
বিজ্ঞান১টি

এডুলিচার শব্দকোষ

এডুলিচার বিশুদ্ধজ্ঞানের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। ১৯৯৭ সালের ২৭শে ডিসেম্বর উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য বিশুদ্ধজ্ঞান নিশ্চিত করার উদ্দেশ্যে তাহের আলমাহদী কর্তৃক এডুলিচার প্রতিষ্ঠিত হয়।
বিশুদ্ধজ্ঞানের আলোক
সবার জন্য নিশ্চিত হোক বিশুদ্ধজ্ঞান

বই পড়লে অনেক কিছু জানা যায়, ফলে জ্ঞান-বুদ্ধি বাড়ে—সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও নিয়মিত বই পড়লে মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে; ফলে প্রশান্তি পাওয়া যায়, মানসিক চাপ কমে, মনোযোগ বৃদ্ধি পায়, মস্তিষ্ক সচল থাকে, স্মৃতিশক্তির উন্নতি ঘটে, কল্পনাশক্তি বাড়ে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটে। বই আমাদের সামনে খুলে দেয় নতুন দুয়ার।

ভূরাজনীতি, মূল্যাধিক্য, মুদ্রণাভাব ইত্যাদি কারণে বই সর্বদা সহজলভ্য হয় না। তাই বই সহজলভ্য করার উদ্দেশ্যে এডুলিচার বাংলা সাহিত্যের মেধাস্বত্বমুক্ত ও মুদ্রণাভাবে দুর্লভ গ্রন্থাদি নিয়ে সাজিয়েছে এডুলিচার পাঠশালা নামক অনালাইন প্রকল্প।

নিয়মিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিসহ বিশিষ্ট কবি-সাহিত্যিকদের গ্রন্থসমূহ নিয়ে পৃথক পৃথক অনলাইন রচনাবলী প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।