অইস
- প্রাচীন
- দেশী
- ব্রজবুলি
- অ + ই + স
বিশেষণ
১.
সেইরূপ; সেইরকম।
২.
এইভাবে, সেইভাবে, সেইরূপে।
৩.
ঈদৃশ; এতাদৃশ।
ক্রিয়াবিশেষণ
১.
এইভাবে; সেইভাবে; সেইরূপে।
২.
ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ।
ব্যুৎপত্তি
অই১+সন (সম), বৈষ্ণব-সাহিত্যে এবং সংস্কৃত ঈদৃশ >; অতি প্রাচীন বাংলা আইস, “আইস ভাবে; আইস সংবোহেঁ কো পতিআই” চর্যাপদ ২৯। ১) আইসো। ঐছন দ্রষ্টব্য। ব্রজবুলি।
প্রয়োগ
ক্রিয়াবিশেষণ
- ১.এভাবে – অইসন কএ বোল দহু, নিঅ সীম তেজি কহু, উছলু পয়োনিধি নীরে। – বিদ্যাপতি
- ১.অইস সহাব – চর্যাপদ; দোহাকোষ