অইসন

  • প্রাচীন
  • বিদেশী
  • ব্রজবুলি
  • অ + ই + স + ন

বিশেষণ

১.
সেইরূপ; সেইরকম।
২.
এইভাবে, সেইভাবে, সেইরূপে।
৩.
ঈদৃশ; এতাদৃশ।

ক্রিয়াবিশেষণ

১.
এইভাবে; সেইভাবে; সেইরূপে।
২.
ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ।

ব্যুৎপত্তি

অই১+সন (সম), বৈষ্ণব-সাহিত্যে এবং সংস্কৃত ঈদৃশ >; অতি প্রাচীন বাংলা আইস, “আইস ভাবে; আইস সংবোহেঁ কো পতিআই” চর্যাপদ ২৯। ১) আইসো। ঐছন দ্রষ্টব্য।

প্রয়োগ

  1. ১.
    এইভাবে – অইসন কএ বোল দহু, নিঅ সীম তেজি কহু, উছলু পয়োনিধি নীরে। – বিদ্যাপতি