অইছন

  • প্রাচীন
  • অইছন
  • দেশী
  • অ + ই + ছ + ন

বিশেষণ

১.
সেইরূপ; সেইরকম; এইভাবে, সেইভাবে, সেইরূপে; ঈদৃশ; এতাদৃশ।

ক্রিয়াবিশেষণ

১.
এইভাবে; সেইভাবে; সেইরূপে; ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ।

ব্যুৎপত্তি

অই১+সন (সম), বৈষ্ণব-সাহিত্যে; সংস্কৃত ঈদৃশ >; অতি প্রাচীন বাংলা আইস, “আইস ভাবে; আইস সংবোহেঁ কো পতিআই” চর্যাপদ ২৯.১) আইসো। ঐছন দ্রষ্টব্য।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.
    তদ্রূপ – অইস সহাব। – চর্যাপদ; দোহাকোষ

ক্রিয়াবিশেষণ

  1. ১.
    ঐভাবে। – অইসন কএ বোল দহু, নিঅ সীম তেজি কহু, উছলু পয়োনিধি নীরে। – বিদ্যাপতি