অকর্তব্য

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ত্তব্য (অপ্রমিত)
রোমান : okortobjo
আইএএসটি : akartabya
আইপিএ : ɔkɔrt̪ɔbdʒo
উচ্চারণ : অ-কর্-তব্-বো
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ত + ব্ + য

বিশেষণ

১.
যা কর্তব্য নয়; করার অনুপযুক্ত; অননুষ্ঠেয়; অকাজ; অকার্য; অকরণীয়।
২.
করা উচিত নয় এমন; অনুচিত।
৩.
যার কর্তব্য নেই; ক্রিয়াহীন; কূটস্থ চৈতন্য।

পদান্তর

বিশেষ্য– অকর্তব্যতা।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ + কর্ত্তব্য। কৃ–করা + তব্য (ভাববাচ্যে)–করণ-যোগ্য।