অকর্কশ

শব্দমান : প্রমিত
রোমান : okorkosh
আইএএসটি : akarkaśa
আইপিএ : ɔkɔrkoʃ
উচ্চারণ : অ-কর্-কশ্
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ক + শ

বিশেষ্য

১.
অকর্কশতা; অকর্কশত্ব।

বিশেষণ

১.
কর্কশ নয় এমন; কার্কশ্যরহিত; কোমল; নরম।
২.
মসৃণ।
৩.
তেলতেলে।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ + কর্কশ; স্ত্রীলিঙ্গে অকর্কশা।