অএ
- মধ্য
- অয়ে
- অয়ে
- তদ্ভব
- সংস্কৃত
- অ + এ
অব্যয়
১.
সম্বোধন।
২.
সগৌরব সম্বোধন।
৩.
নিন্দাসূচক সম্বোধন।
৪.
সরোষ সম্বোধন।
৫.
সবিষাদ বা কাতর সম্বোধন।
৬.
সস্নেহ সম্বোধন।
১.
সপ্রণয় সম্বোধন।
ব্যুৎপত্তি
সংস্কৃত অয়ে; য়ে > এ (উচ্চারণে)।
প্রয়োগ
অব্যয়
- ১.নিন্দাসূচক সম্বোধন – শুন শুন অএ মূঢ় চিত্ত। – মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা
- ২.সগৌরব সম্বোধন – শুন গুরু মিননাথ, অএ বাপু কর অবধান। – মীনচেতন
- ৩.সগৌরব সম্বোধন – কহ কহ অএ সূত পূর্ব্ব বিবরণ। – গঙ্গামঙ্গল
- ৪.সপ্রণয় সম্বোধন –– মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা
শুন শুন অএ সখা শ্রীকৃষ্ণমঙ্গল।
শুন অএ প্রিয়া।
উফায় চিন্তএ অএ কান্ত।
- ৫.সবিষাদ বা কাতর সম্বোধন – অএ প্রভু ত্রিবিক্রম ... অপরাধ ক্ষেম : অএ ঠাকুর লাগহু চরণ। – গঙ্গামঙ্গল
- ৬.সবিষাদ বা কাতর সম্বোধন – অএ রাজা কেহ্নে ক্রোধ কর কিঙ্করের। – মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা
- ৭.সম্বোধন – অএ কর্ণধার – মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা
- ৮.সরোষ সম্বোধন – বোল দেখি অএ মূঢ় মমাধিক হএ কোন জন। – মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা
- ৯.সরোষ সম্বোধন – অএ অএ নিন্দিত ব্রাহ্মণ দুরাচার। – চৈতন্যচন্দ্রোদয়
- ১০.সস্নেহ সম্বোধন – দেবী বরেন শুন পুত্ত্র অএ বীরবর। – মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা
- ১১.সস্নেহ সম্বোধন – শুন শুন অএ পুত্ত্র তুমি সর্ব্বধন। – শ্রীকৃষ্ণমঙ্গল