অঋণী

  • প্রমিত
  • ar̥ṇī
  • ɔrini
  • অরিনি
  • তৎসম
  • সংস্কৃত
  • অ + ঋ + ণ + ঈ

যিনি ঋণী নন; যার ঋণ নেই।

বিশেষণ

১.
ঋণী নয় এমন; ঋণমুক্ত; ঋণশূন্য; যার ধার কর্জ নেই; দেনাশূন্য, কারও কাছে কিছু ধারে না এমন; যে কারও কিছু ধার করে নি; যার উপস্থিত ঋণ নেই; ঋণমুক্ত; যে ঋণ পরিশোধ করেছে।
২.
দেবঋণ, ঋষিঋণ ও পিতৃঋণ নামক ঋণত্রয় হইতে যাগ, যজ্ঞ, দান ও সন্তানোৎপাদনদ্বারা মুক্ত।

ব্যুৎপত্তি

সংস্কৃত; মূলশব্দ–অঋণিন্। অ (না, নহে) + ঋণিন্ (ঋণগ্রস্ত); ন ঋণ-ইন্ অস্ত্যর্থে। নঞ্ তৎপুরুষ। ঋকারের ‘রি’ উচ্চারণের কারণে নঞ্ স্থানে অ (অ৩; ঋ১)। কোন কোন সংস্কৃত গ্রন্থে এই রূপ গৃহীত হয়েছে। যথা– অঋণী চাপ্ররাসী চ স বারিচর মোদতে। (মহাভারত বনপর্ব)। নঞ্ তৎপুরুষ সমাসে স্বর বর্ণ পরে থাকলে অ স্থানে অন হয়। ঋকারের হলত্বগ্রহণ শুদ্ধ নয়। ঋকার অর্ধ স্বরবর্ণ; অর্থাৎ এর আদিতে অর্ধেক স্বর এবং অন্তে অর্ধেক হল (অ্+র্) মিশ্রিত আছে। তজ্জন্য ‘অনৃণী’ সিদ্ধরূপ। কালিদাস এই বিশুদ্ধরূপ গ্রহণ করেছেন। যথা– তদহমেনাম্ অনৃণাং করোমি। কিন্তু আধুনিক বাংলায় অঋণী রূপই বহুল প্রচলিত।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.
    ঋণমুক্ত – অঋণী চাপ্রবাসী চ স বারিচর মোদতে – মহাভারত
  2. ২.
    ঋণশূন্য – অঋণী হইব আমি তোমার বচনে – শিবায়ন