অকুস্থল
শব্দমান : প্রমিত
রোমান : akusthal
আইএএসটি : akusthala
আইপিএ : ɔkuʃt̪ʰɔl
উচ্চারণ : অকুস্থল
শব্দ শ্রেণী : মিশ্র
ভাষা : আরবি, সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + উ + স্ + থ + ল
বিশেষ্য
১.
ঘটনাস্থল; কোন ঘটনা সংঘটিত হওয়ার স্থান; বিশেষত দুর্ঘটনা, অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে ঘটেছে সেই স্থান।
প্রয়োগ
বিশেষ্য
- ১.ঘটনাস্থল – খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ অকুস্থলে এসে হাজির হলো।
ব্যুৎপত্তি
আরবি ওকূ‘ (وقوع) + সংস্কৃত স্থল।