অকুণ্ঠ

শব্দমান : প্রমিত
রোমান : akuntha
আইএএসটি : akuṇṭha
আইপিএ : ɔkunʈʰɔ
উচ্চারণ : অকুণ্ঠ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + উ + ণ্ + ঠ

বিশেষণ

১.
কুণ্ঠভিন্ন; তীক্ষ্ণ; ধারাল; অসঙ্কুচিত; যা নমিত হয় না; নির্ভীক।
২.
প্রতিভাযুক্ত; কার্যদক্ষ; প্রতিভাযুক্ত।
৩.
অক্ষুব্ধ; প্রতিবন্ধশূন্য।
৪.
স্থির; অচল।
৫.
নিত্য; সনাতন।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.
    অকুণ্ঠ সমর্থন; অকুণ্ঠচিত্তে স্বীকার; অকুণ্ঠ প্রশংসা।
  2. ২.
    তীক্ষ্ণ – পরশুরাম অকুণ্ঠধার কুঠার দ্বারা পৃথিবীকে ২১ বার নিক্ষত্রিয় করিয়াছিলেন।

ব্যুৎপত্তি

সংস্কৃত অ + কুণ্ঠ; নঞ্ তৎপুরুষ সমাস।

সংস্কৃত ‘ন’ (নঞ্) + ‘কুণ্ঠ’ = অকুণ্ঠ। ‘কুণ্ঠ’ অর্থ সংকোচ, দ্বিধা বা বাধা; ‘অ’ নিষেধার্থক উপসর্গ। অতএব, অকুণ্ঠ অর্থ কুণ্ঠাহীন বা দ্বিধামুক্ত।