অকালকুষ্মাণ্ড
শব্দমান : প্রমিত
রোমান : akalakushshanndo
আইএএসটি : akālakuṣmāṇḍa
আইপিএ : ɔkalokuʃʃãnɖo
উচ্চারণ : অ-কাল-কুশ্-শাঁন্-ডো
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ল + ক + উ + ষ্ + ম + আ + ণ্ + ড
বিশেষ্য
১.
অসময়ে জাত কুষ্মাণ্ড; অকালে উৎপন্ন কুমড়ো।
২.
[আলঙ্করিক] অকেজো; অকর্মণ্য, কাণ্ডজ্ঞানহীন; বিষয়জ্ঞানশূন্য; হিতাহিত জ্ঞান রহিত ব্যক্তি (তিরস্কারচ্ছলে); বোকা; মূর্খলোক; বৃথাজাত।
৩.
[আলঙ্করিক] (গান্ধারী কুষ্মাণ্ডাকার মাংসপিণ্ড অকালে প্রসব করেন, যা হতে কুরুকুলনাশন দুর্য্যোধনাদি শত পুত্রের জন্ম, তা হতে) পরিবারের অনিষ্টকর বা কলঙ্ক বা বিনাশহেতু বংশধর বা ব্যক্তি।
৪.
[আলঙ্করিক] দুর্বৃত্ত; scoundrel.
ব্যুৎপত্তি
সংস্কৃত, অকাল (অসময়ে জাত) + কুষ্মাণ্ড (কুমড়া)— যে কুমড়া বলিদানাদি কার্যে লাগে না; যে কুষ্মাণ্ড কোন কাজের নয়।
প্রয়োগ
বিশেষ্য
- ১.অকেজো – নাহি কি জ্ঞানকাণ্ড? অকালকুষ্মাণ্ড! – দ্বিজেন্দ্রলাল রায়
- ২.বোকা – গৌরাং ঠাকুরের ভণ্ড চেংড়া, কত অকালকুষ্মাণ্ড নেড়া, কি আপদ ক’রেছেন সৃষ্টি হরি। – দাশরথি রায়ের পাঁচালী