অকরণী
শব্দমান : প্রমিত
রোমান : okoroni
আইএএসটি : akaraṇī
আইপিএ : ɔkɔroni
উচ্চারণ : অকরণী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র + ণ + ঈ
সংজ্ঞা
(গণিত)
যে রাশির বর্গমূল বা প্রাসঙ্গিক মূল নির্ণয় করলে মূলদ মান পাওয়া যায়। যেমন– ৪, ১৬, ২৫, ৬৪ প্রভৃতি পূর্ণবর্গ সংখ্যা; , , , , ।
বিশেষ্য
১.
যে রাশি করণী (surd) নয় অর্থাৎ যার বর্গমূল সূক্ষ্মভাবে বের হয় অর্থাৎ কোন ভাগশেষ থাকে না; যে রাশির বর্গমূল বা প্রাসঙ্গিক মূল নির্ণয় করলে মূলদ মান পাওয়া যায়। rational quantity; rational number; ৪, ১৬, ২৫, ৬৪ ইত্যাদি রাশি।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন + করণ + ঈ (স্ত্রী); নঞ্ তৎপুরুষ সমাস।
টীকা
আধুনিক গণিতের পরিভাষায় rational number অর্থ মূলদ সংখ্যা এবং irrational number অর্থ অমূলদ সংখ্যা। ‘অকরণী’ ঐতিহাসিক পরিভাষা হিসেবে ব্যবহৃত হলে সেটিকে ‘মূলদ রাশি’ অর্থে গ্রহণ করা যায়; তবে সব মূলদ রাশি পূর্ণবর্গ সংখ্যা নয়।