অইসেঁ
- প্রাচীন
- অ + ই + স + এ + ঁ
বিশেষণ
১.
সেইরূপ; সেইরকম।
২.
এইভাবে, সেইভাবে, সেইরূপে।
৩.
ঈদৃশ; এতাদৃশ।
ক্রিয়াবিশেষণ
১.
এইভাবে; সেইভাবে; সেইরূপে।
২.
ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ।
ব্যুৎপত্তি
অই১+সন (সম), বৈষ্ণব-সাহিত্যে এবং সংস্কৃত ঈদৃশ >; অতি প্রাচীন বাংলা আইস, “আইস ভাবে; আইস সংবোহেঁ কো পতিআই” চর্যাপদ ২৯। ১) আইসো।