অংশক

শব্দমান : প্রমিত
রোমান : angshak
আইএএসটি : aṃśaka
আইপিএ : ɔŋʃɔk
উচ্চারণ : অংশক
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্‌শ্
বিশ্লেষণ : অ + ং + শ + ক

বিশেষ্য

১.
অংশাহারী; জ্ঞাতি; পুত্র; দায়াদ; বিভাজক; বণ্টক।
২.
[ক্লীবলিঙ্গ] দিন।
৩.
(গণিত) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ; mantissa of a logarithm.
৪.
উত্তরীয় বস্ত্র; সূক্ষ্ম বস্ত্র।
৫.
অংশ; ভাগ।
৬.
অল্পাংশ; ক্ষুদ্রভাগ।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশ১ + অক; স্ত্রীলিঙ্গে – অংশিকা; কর্তৃবাচ্যে।