অংশ১
শব্দমান : প্রমিত
রোমান : aṃśa
আইপিএ : ɔŋʃo
উচ্চারণ : অংশ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্শ
বিশ্লেষণ : অ + ং + শ
বিশেষ্য
১.
বিভাজন; পৃথক্করণ।
ব্যুৎপত্তি
সংস্কৃত (সকর্মক ধাতু) ✔অন্শ অদন্ত চু-প– বিভাজনে; অংশয়তি (‘বাচস্পত্য’ অভিধান, তারানাথ তর্কবাচস্পতি); অংশাপয়তি; সেট্।
প্রয়োগ
বিশেষ্য
- ১.বণ্টন – অংশয়তি ধনং বণিক্ – কবিকল্পদ্রুম, গুরুনাথ কাব্যতীর্থ
অংশ২
শব্দমান : প্রমিত
রোমান : angsho
আইএএসটি : aṃśa
আইপিএ : ɔŋʃo
উচ্চারণ : অংশ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্শ্
বিশ্লেষণ : অ + ং + শ
বিশেষ্য
০১.
বিভাজন; পৃথক্করণ; বণ্টন; ভাগ; খণ্ড; টুকরো; part; division.
০২.
বিভাগ; বণ্টন; পিত্রাদিধন-বিভাগ; মৌরিশি বণ্টন; রিক্থ-ভাগ; সম্পত্তি, কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; share.
০৩.
অঞ্চল; স্থান; একদেশ; নির্দিষ্ট স্থল।
০৪.
টুকরা; খণ্ড; part.
০৫.
(গণিত) ভগ্নাংশ; fraction. [সামান্য ভগ্নাংশ – simple fraction. দশমিক ভগ্নাংশ – Decimal fraction].
০৬.
(ভূগোল) ভূপরিধির বা বৃত্তপরিধির ৩৬০ ভাগের এক এক ভাগ এক একটি অংশ; degree.
০৭.
(জ্যোতিষ) রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ।
০৮.
অঙ্গপ্রত্যঙ্গ; শরীর বা যন্ত্রাদির প্রত্যঙ্গ; limbs.
০৯.
অঙ্গ; অবয়ব; মূর্তি।
১০.
অবতার; ভগবানের জীবদেহে জন্মগ্রহণ; in carnation.
১১.
বীর্য; তেজঃ; প্রভাব; সূর্য।
১২.
পক্ষ; বিষয় (সে কোন অংশে হীন নয়); সম্বন্ধ।
ব্যুৎপত্তি
সংস্কৃত, ✔অন্শ্ (ভাগকরা) + অ (অচ)–ভাববাচ্যে; বৈদিক।
প্রয়োগ
বিশেষ্য
- ০১.অঞ্চল; স্থান – আরব দেশের কোন কোন অংশ সর্বদা উত্তপ্ত থাকে।
- ০২.অবতার – সৃষ্ট্যাদির নিমিত্ত যেই অংশের অবধান। সেই ত অংশের কহি অবতার নাম॥ – চৈতন্য চরিত
- ০৩.অবয়ব – শ্রীরাম, ভরত আর শত্রুঘ্ন লক্ষণ। এক অংশে চারি অংশ হৈলা নারায়ণ॥ – রামায়ণ, কৃত্তিবাস
- ০৪.অবয়ব – যিনি দেবতাগণের অভ্যর্থনানুসারে দশরথ-গৃহে অংশ চতুষ্টয়ে অবর্তীণ হইয়া দুর্বৃত্ত দশাননের বংশ ধ্বংস করিয়াছেন। – বেতাল পঞ্চবিংশতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ০৫.খণ্ড – ২ অংশ হাইড্রোজেন এবং ১ অংশ অক্সিজেন সংযুক্ত হয়ে জল হয়।
- ০৬.টুকরা – বিন্দুমাত্র ভেষজ-পদার্থ কোটী কোটী অংশে বিভক্ত হইয়াও তদ্বারা দুরারোগ্য ব্যাধি প্রশমিত হয়। – ভৌতিকতত্ত্ব
- ০৭.টুকরা; প্রত্যঙ্গ – সেলায়ের কলের অংশ গুলি খুলিয়া পরিস্কার কর।
- ০৮.প্রত্যঙ্গ – একটি বিদ্যুৎ-পরিচালক দুই অংশে বিভক্ত। সুচ্যগ্রবিশিষ্ট প্রথমাংশ এক গাছি লৌহ শিক, * * দ্বিতীয়াংশ একটি লৌহপাত। – ভৌতিকতত্ত্ব
- ০৯.বণ্টন – যদি পিতা বিভাগ করিয়া দেন, তাহা হইলে পুত্রদিগকে (স্বোপার্জিত ধন) ইচ্ছামত অংশ করিয়া দিতে পারিবেন। * * * পিতার পরলোক-প্রাপ্তির পর বিভাগ করিলে, স্ত্রীধন-রহিত মাতা ও পুত্রদিগের সমান অংশ প্রাপ্ত হইবেন। – যাজ্ঞবল্ক্য
- ১০.বীর্য; তেজ। – বিষ্ণু অংশে জন্ম।
- ১১.সম্বন্ধ – অপত্যসংস্কারবিধি যথাবিধি সমাহিত হইবেক, কোন ও অংশে অঙ্গহীন হইবেক না। – সীতার বনবাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ১২.সম্বন্ধ – জাত্যংশে শ্রেষ্ঠ দেখিয়া নবাব কন্যাকে কালাপাহাড়ের হস্তে অর্পণ করিতে সম্মত হইয়াছিলন।
অংশ৩
শব্দমান : প্রমিত
রোমান : angsho
আইএএসটি : aṃśa
আইপিএ : ɔŋʃo
উচ্চারণ : অংশ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্শ্
বিশ্লেষণ : অ + ং + শ
১.
অংস; স্কন্ধ; কাঁধ।
ব্যুৎপত্তি
সংস্কৃত, অংশ১ (✔অনশ্ + অ) – কর্তৃবাচ্যে।